preload
আমি কে বলুন তো?
আমাকে দিয়ে পুরুষ, নারী দুই জনেরই কাজ হয়. আমি সাধারণত ৮ ইঞ্চির মতন লম্বা, কমবেশিও হয় মাঝে মাঝে, নির্ভর করে মানুষের উপরে. আমার এক মাথায় একগোছা চুল আছে. বেশিরভাগ সময়ই আমি সাধারণত শুয়ে থাকি, কিন্তু যেকোনো মুহুর্তে যখন তখন আমি কাজে আসার জন্য তৈরী থাকি. আমাকে দিয়ে যখন কাজ করানো হয়, তখন আমাকে সাধারণত ভেতরে ঢুকানো হয় আর বের করা হয় আর এই ভেতরে ঢোকানো আর বের করা চলতেই


থাকে যতক্ষণ না আমাকে দিয়ে কাজ না হয়. আমি যেখানে এই কাজ করি সেখানে সাধারণত হালকা কুসুম গরম আর ভেজা থাকে. যখন শেষমেষ কাজ শেষ হয়, আমি বের হয়ে আসার পরে দেখা যায় যে কেমন যেন সাদাটে সাদাটে, ঘন একধরনের ক্রিমি মিশ্রন থেকে যায়. এরপরে সাধারণত আমাকে পরিষ্কার করা হয়. আমি যেহেতু খুব ইম্পর্টেন্ট, তাই আমাকে সবসময় ওই মিশ্রন থেকে বের করে এনে পরিষ্কার করা হয়. আর এরপরে সেই জায়গাও পরিষ্কার করা হয় খুব ভালো করে. হ্যা, ঠিক ধরেছেন. আমি হলাম একটা টুথব্রাশ. আর যারা অন্য কিছু ভাবছিলেন, তাদের কথা আর নাই বা বললাম.

  • 0 comments:

    • Post a Comment

Total Views: