একবার
লাল মিয়া আর নীল মিয়া খুব শখ করে ঢাকা শহর দেখতে এল। দোতলা বাস দেখেতো
অবাক! এই বাসে না উঠলে কী চলে? তাই দেরি না করে দুইজনেই দোতলা বাসে উঠে
পরলো। লাল মিয়া নীচতলায় বসলেও নীল মিয়াকে উপরে ঠেলা দিয়ে পাঠিয়ে দেওয়া হল।
দোতলা বাসের সে কি টান...! এক টানে গুলিস্তান থেকে আব্দুল্লাপুর। বাস
থামলে লাল মিয়া উপরে গিয়া দেখে নীল মিয়া সিট জরায়া ধইরা থর থর করে
কাপতেসে, প্রায় মূর্ছা যাওয়ার অবস্থা। লাল মিয়া জিজ্ঞেস করলো, "ভাই, তর এই
অবস্থা ক্যারে? আমার কাছেতো বাসে চইরা ভালই লাগলো।" নীল মিয়ার উত্তর, "তাও
ভাল যে নীচতলায় ডেরাইভার আছে। চায়া দেখ-দুই তলায় ত ডেরাইভারই নাই। আল্লায়
কেমনে জানি বাচায়া রাখসে।"
0 comments:
Post a Comment