preload
একদিন বল্টু তার শিক্ষককে বলল: স্যার "নাটুরে" মানে কি??
স্যার: আজ ঠিক মনে পড়ছে না, কাল তোকে বলে দেবো। ঘরে গিয়ে তিনি সমস্ত অভিধান ঘেঁটেও "নাটুরে" শব্দটি খুঁজে পেলেন না । পরের দিন বল্টু আবার জানতে চাইলো... "নাটুরে" মানে কি??
শিক্ষক আবার কাল বলবো বলে এড়িয়ে গেল। বল্টু রোজ রোজ একই কথা জিজ্ঞাসা করতে থাকলো । রোজকার এই টেনশনে শিক্ষকের তো একাবারে নাজেহাল অবস্থা। শেষে একদিন তিনি বললেনঃ ঠিক আছে, আগে তুই "নাটুরে" স্পেলিং টা বল।



বল্টু: "NATURE"
এবার তো শিক্ষকের মাথায় রক্ত উঠে গেল....তিনি প্রচন্ড রেগে বল্টুকে বললেনঃ আমাকে বোকা বানাচ্ছিস?? "নেচার" কে "নাটুরে" করে তুই আমার ল্যাজে গোবরে অবস্থা করেছিস। দাঁড়া, তোকে আজই টি.সি. দেওয়ার ব্যবস্থা করছি....।
বল্টু ঝট করে শিক্ষকের পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললঃ স্যার...এতবড়ো সর্বনাশ করবেন না, নয়তো আমার
.
.
.
.
.
.
.
.
.
"ফুটুরে" টাই খারাপ হয়ে যাবে।

  • 0 comments:

    • Post a Comment

Total Views: